সেদিন খুব ভোরে হঠাৎ জেগে দেখি-
বইছে অবিরাম বাইরে তেজি ঝড়।
সংখ্যাহীন প্রেত মেতেছে কান্নায়,
বুঝি-বা যাবে উড়ে আমার কৃশ ঘর।
হুনের মতো হাওয়া বেজায় কর্কশ।
আহত সৈনিক গাছের কত শাখা
মৃত্তিকায় মুখ থুবড়ে পড়ে আছে;
এখন সমীচীন কেবল চুপ থাকা।
আমার নড়বড়ে বন্ধ জানালায়
কে যেন খুব জোরে হঠাৎ দিলো টোকা।
একাকী সত্তায় জাগলো বিস্ময়-
সত্য এলো কেউ? নাকি মনেরই ধোঁকা?
অনেক কাছে শুনি শব্দ কা কা,
তবে কি জানালায় একটি ভীত কাক
ভীষণ ঠোকে তার চঞ্চু বারবার?
বন্য ঝড়ে ডোবে আর্ত কালো ডাক।
এখন ঝড়ে-পড়া নগ্ন কাক একা
দিগ্ধিদিক খোঁজে একটু আশ্রয়।
দরজা দিই খুলে, বাইরে রাখি চোখ;
আসে না তবু ঘরে। আমাকে পায় ভয়?
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৮৭ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৬৯ বার পঠিত
বাঁচতে দাও
৪১৫৫ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৫৪ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮০ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ