চড়ায় ঠেকেছে নাও আগে দাঁড়, বৈঠা কোথায় উধাও।
মাছ খেলা করে চার পাশে,
দমকা হাওয়ায় নড়ে ছেঁড়া পাল। ‘জড়ো করো
দড়িদড়া ভাঙা কাঠ। আবার বানাও নাঙা গায়
নতুন আঙ্গিকে নাও’ ব’লে দীর্ঘদেহী
পল এলুয়ার
এলেন নৌকোয় উঠে, ধরলেন হাল; মাঝিবেশে
তাঁকে দেখে একস্মাৎ মৃতকল্প সর্পিনীর মতো শুক্নো খাল
ফুঁসে ওঠে, নদী হয়, জল চিরে নৌকো
চলে প্রায় অক্ষরবৃত্তের টানে অজানার পানে।
আরো কিছু কথা এলুয়ার
জলের মতন স্বরে বলেন, সেসব কথার
মানে বোধাতীতে থেকে যায় একঝাঁক
পাখির ডানার অন্তরালে। দেখি নিই তিনি এই
গলুইয়ে, স্তম্ভিত আমি। নৌকো পাক খায় সীমাহীন
নদীর আবর্তে, ভেসে চলি বড় একা
অসহায় কুহকের মতো কুয়াশায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন