কেন এ বিদায় গান বারবার শোনাও আমাকে?
কেউ কি কখনো মুমূর্ষের কানে কানে আওড়ায়-
ফুরালো তোমার বেলা মগ্ন আমি স্বপ্নের পাড়ায়,
কেন গুঁড়ো ক’রে দিতে চাও কাচের মতন তাকে?
আমি তো স্বপ্নের পথ্যে ক্রমাগত বাঁচাই সত্তাকে।
জীবন কাটাতে চাই সেই দু’টি চোখের তারায়
চোখ রেখে, অথচ আমার দিকে প্রেত পা বাড়ায়
অন্ধকারে, ঘুরি দিশাহারা ভীষণ নিশির ডাকে।
আমাকে বিদায় গান কোনো ছলে শুনিও না আর;
বরং আশ্বাস দাও সান্নিধ্যের এবং চুম্বন
দাও আজ আমার তৃষ্ণার্ত ওষ্ঠে নিবিড়-মদির।
সে চুন্বনে তপ্ত অন্ধ উদ্বেলিত শেণিতে আমার
উঠবে জেগে অতিদূর শতাব্দীর স্মৃতি-বিস্মরণ
আর নিমেষেই হবে দীপান্বিতা তোমার শরীর।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০৩ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৭০ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬২ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ