ভেবেছি তোমাকে পার্কে নিয়ে যাব, অথচ সেখানে
উঠতি গুণ্ডার টাঙ্কি, শিস।
ভেবেছি তোমাকে নিয়ে দু’দণ্ড বসব রেস্তোরাঁয়,
সেখানেও হ্যাংলা আর ফড়েদের ভিড়ে টেকা দায়।
ভেবেছি তোমাকে নিয়ে রাস্তায় ঘুরব চমৎকার,
অথচ প্রতিটি পথে ক্ষুধার্তের ভীষণ চীৎকার।
ভেবেছি তোমাকে নিয়ে বৈকালিক নৌকো বিহারের
আনন্দ কুড়াব ঢের,
কিন্তু বন্যাস্ফীত জলে ভাসে মৃত মানুষ, মহিষ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী