লাল নীল আর হলদে ফ্রকের অপ্সরী
চাঁপা-রঙ রোদে নেচে নেচে হলে টুকটুকে।
বুড়ি ছুতে গিয়ে হেসে ওঠো কেন ফিক করে?
থুত্থুরে ঐ বুড়িমাকে দেখে পায় হাসি?
তোবড়ানো তার গলা দেখে,
শণের মতন চুল দেখে,
ছানি-পড়া দুটো চোখ দেখে,
নড়বড়ে সব দাঁত দেখে,
লোলচর্মের ভাঁজ দেখে
হাসছো তোমরা মুখ টিপে?
জানি তোমাদের কোমল ত্বকের উদ্যানে
মেতে ওঠে পাখি অলীক ফুলের সৌরভে।
চোখ নয় যেন ঝলোমলো সব হ্রদগুলো,
হাতটা সাজানো পাঁচটি হলুদ চম্পকে।
সময়ের পট বড়ো দ্রুত যায় পাল্টিয়ে।
যাকে দেখে হাসো আজ বটে তিনি থুত্থুরে;
এই তো সেদিনও তিনি শোনো নীল লাল পরী
তোমাদের চেয়ে ছিলেন না কম সুন্দরী।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০২ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৭০ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬২ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ