ছোট্র আমার ছেলেবেলা,
লক্ষ্মী আমার ছেলেবেলা,-
তুকি কি ভাই হীরের ফল?
কিরণমালার পায়ের মল?
তুমি কি লাল পরীর কেউ?
ক্ষীর-সাগরে উতল ঢেউ?
চলন বিলে দুপুরবেলা
তুমি কি ভাই ছোট্র ভেলা?
ছোট্র আমার ছেলেবেলা,
লক্ষ্মী আমার ছেলেবেলা!
তুমি কি ভাই দাদুর শাল?
হীরামনের ঠোঁটের লাল?
তুমি কি নীল পাখির ডাক?
জ্যোছ্না-মাখা গাছের ফাঁক?
স্বপ্ন-ঢাকা রাতের বেলা
তুমি কি ভাই মজার খেলা?
ছোট্র আমার ছেলেবেলা,
লক্ষ্মী আমার ছেলেবেলা!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি