বহুদিন ধরে দূর থেকে দেখি আমি
একটি অত্যন্ত তেজী চিতাবাঘ। তাকে
দেখে অসম্ভব
বিমুগ্ধ না-হওয়া। সে নিজের সৌন্দর্যের
গর্বে বড় জ্বলজ্বলে
রাত্রিদিন। কী করে সে গ্রামে ও শহরে
বজায় রেখেছে আধিপত্য, তার কিছু
গল্প শোনা যায় ইতস্তত।
স্প্রিংয়ের মতোন তার পেশী,
ভয়ঙ্কর সুন্দর তাকানো,
বিপদবিহ্বল হরিণের
পেছনে দৌড়ানো,
ইত্যাদি দেখেছি আমি চোখ ভরে এবং শুনেছি
স্তব্ধতা-হননকারী ডাক।
একদিন শহর ভাসিয়ে জ্যোৎস্না ওঠে,
আকাশে সোমথ চাঁদ হাসে বাগদত্তার মতোন
অনাবিল আর দেখলাম
হঠাৎ কোত্থেকে এসে সেই ডাকাবুকো
চিতাবাঘ সে এক এলাহি লাফে ওঠে আসমানে,
তারপর বেমালুম গিলে ফেলে গোল চাঁদটাকে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী