হঠাৎ আমার ভেলা ডুবে গেলো খর চোরাটানে
ভর সন্ধ্যাবেলা আর সাঁতারে অপটু আমি ঘোলা
জলের নিমর্ম পাকে জড়াতে জড়াতে অনবোলা
অসহায় প্রাণীর মতন ডুবি, ভাসি, কোন্ খানে
কোন্ নিরুদ্দেশে একা যাবো ভেসে অন্তিমে কে জানে।
হতিমধ্যে চতুর্দিকে থেকে ক্রুর হাঙর, হা-খোলা,
আসছে তুমুল ছুটে, হায় অচিরাৎ রক্তে গোলা
হবে জলস্রোত, চোখ বুজি; মরণ বল্লম হানে।
কী আশ্চর্য, এ কোথায় অক্ষত শরীরে দৈববলে
শুয়ে আছি অপরাহ্নে হাত-পা ছড়িয়ে শূন্য তীরে
এ কোন শ্যামল দ্বীপে? কাষ্ঠখন্ড আঁকড়ে কৌশলে
আমি কি এসেছি ভেসে? চিতার চোখের মতো চাঁদ
জ্বলে দূর আসমানে, তাহলে এসেছো তুমি ফিরে?
তুমিই জাগর দ্বীপে? করেছো হরণ অবসাদ?
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০২ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৭০ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬২ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ