প্রতিদিন ভোরবেলা ঘুম ভাঙে, চেনা পৃথিবীর
রূপ ভেসে ওঠে পুনরায়, দেখি কিছু পাখি
জমায় সুরেলা আড্ডা, একজন বেড়াল একাকী
উঠোন পেরিয়ে যায়- ভোরের সৌন্দর্য কী নিবিড়
মনে হয়। দুপুর কাচের মতে চকচকে, ভিড়
বাড়ে জনপথে, চিল সুনীল চক্কর কাটে, ডাকি
মনে-মনে তাকে, যার জন্যে সদা প্রতীক্ষায় থাকি,
বিকেলও মধুর আর অপরূপ সন্ধ্যার শিশির।
প্রসিদ্ধ দিনের শোভা, তবু আমি গাঢ় নিশীথের
গান গাই, এবং অপেক্ষা করি সেই প্রহরের
যখন গভীর হয় রাত, নিদ্রার গহন চোখ
বুজে আসে, কেননা তখনই শ্রান্ত সত্তায় আমার
ঘুমের পাপড়ি জ্বলে, স্বপ্ন দেখি ভুলে দুঃখ শোক;
সে স্বপ্নে তুমিই দীপ এবং মদির দীপাধার।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৮৭ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৬৯ বার পঠিত
বাঁচতে দাও
৪১৫৫ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৫৪ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮০ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ