তোমার যোগ্য কি আমি? এখন আমার দিকে চোখ
রেখে ভালো করে দ্যাখো, খুঁটিয়ে খুঁটিয়ে দ্যাখো এই
আমাকে নবীনা তুমি। আমার সত্তায় আর নেই
প্রখর বৈভব প্রৌঢ়ত্বের তাম্রছায়া প্রায় শোক
হ’য়ে ঝুলে থাকে ত্বকে। আমি সেই জুয়াড়ী যে তার
সর্বস্ব খুইয়ে বসে আছে একা। অথচ এখন
সহস্র নক্ষত্র-জ্বলা অনাবিল তোমার যৌবন।
আমার সত্তায় স্পষ্টাঙ্কিত রহস্যের অন্তঃসার।
আমার কিছুই নেই, না প্রতাপ, না বৈভব। শুধু
এই আধপেটা জীবনের ছকে বেয়াড়া সন্ত্রাসে
অপটু অভিনেতার মতো আওড়াই কী যে ভুল
শব্দ এলোমেলো, বস্তুত কিছুই নয় অনুকূল-
তবুও তোমার স্পর্শে জেগে ওঠে আমার এ ধু ধু,
জীবনে দ্বীপের মতো দ্বিতীয় যৌবন জয়োল্লাসে।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৮৭ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৬৯ বার পঠিত
বাঁচতে দাও
৪১৫৯ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৫৪ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮১ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ