এ শহরে এক কোণে নিরিবিলি করে বসবাস
একজন লোক, প্রায়শই কী জানি কীসের ঝোঁকে
শব্দ দিয়ে ভরে খাতা, ফলে কবি তাকে বলে লোকে।
কেউ কেউ আসে তার কাছে নিতে মনের সুবাস
নিজেরই অজ্ঞাতে আর সুন্দরের, শিবের আভাস
পেয়ে যায়। লোকটা কখনো কারো খোলা পথে কাঁটা
বিছায় নি, অমঙ্গল করে নি কামনা কারো, ঝাঁটা
মারে নি কাউকে ক্রোধে, চিত্ত তার সুনীল আকাশ।
তবু তাকে গঞ্জনা সইতে হয়, শজারু খোঁচায়
যখন তখন, ঠাট্রা-তামাশার উৎস হয় কোনো
কোনো আড্ডা, গুলজার চায়ের আসরে। লোকটার
কসুর সে দিনরাত সুরছুট পরিবেশে, হায়,
সুরের সাধনা করে! বিপক্ষের শত উপেক্ষার
হিমে স্থির আর দিশেহারা নয় তারিফে কখনো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আরুসী জাহান
শুভ জন্মদিন! 🎈
জহির রায়হান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী