একজন মৃতদেহ পানপাত্রে তিনটি হীরক
হেলায় দিলেন ছেড়ে। পানপাত্র থেকে আস্ত পরী
তিনজন অকস্মাৎ উপচে পড়লো, কালো তরী
হলো সাড়া ঘর, জলদস্যুর দুচোখ খুব ধ্বক
করে জ্বলে ওঠে, মৃতদেহটির সবগুলি নখ
বেড়ে বেড়ে অতিকায় ঈগলের চঞ্চু, নীল ঘড়ি
সোনাটার মতো বাজে, কজন কংকাল চূর্ণ জরি
মুখোর গহ্বরে পরে গান গায়, এসো হে মড়ক।
একটি ঘাসের মূর্তি, তুর্কী টুপি-পরা, ঘূর্ণি নাচে
মত্ত, মৃতদেহটিকে ঘিরে তীব্র গাইছে কাসিদা,
আরক করছে পান খৃষ্টপূর্ব পিপের ভেতরে
ডুবিয়ে সবুজ মাথা, সাপ দীর্ঘ বাজে দগ্ধ গাছে
বোগাদাদী বণিকের তোরঙ্গ গচ্ছিত থরে থরে
কতিপয় মৃত সুন্দরীর চোখ, চোখে তীক্ষ্ম দ্বিধা।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০২ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৭০ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬২ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ