সকালবেলা
চড়ুই শালিক খেলে কেমন মজার খেলা।
দুপুর হলে
মেঘনা নদীর জলে লক্ষ হীরে জ্বলে।
বিকেল এলে
সূর্যিমামা ক্লান্ত হয়ে যায় যে হেলে।
সাঁঝের কালে
মিনুর পিসি তুলসীতলায় প্রদীপ জ্বালে।
রাত্রি আসে,
দূর আকাশে দুধের রঙের চন্দ্র হাসে।
এমনিভাবে
সকল সময় দিনের পর রাত্রি যাবে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি