কেন এলাম? বৃথাই এলাম
বুকের মধ্যে যে বাড়িটা জ্বলছিল খুব
আপন হয়ে, তারা হয়ে
তার নিকটে কেন এলাম? বৃথাই এলাম।
শুধুই কি আজ
আকাশ-ছেঁড়া করুণ আলো
মাখতে এলাম চোখের পাতায়,
স্টেনের ডগায়, শিরন্ত্রাণে?
কবরখনার শূন্যতাকে
ধীরে-সুস্থে চাখতে এলাম
এমন নিঝুম বেলাশেষে?
কেন এলাম? বৃথাই এলাম।
ডালিম গাছের ছায়ায় ঘোরে তরাস-ছাড়া
শুবরেপোকা।
একদা এই গাছতলাতে মোয়া হাতে
চলতো বেজায় হেলেদুলে
টেবো খোকা। এবং ঢাকাই শাড়ি হঠাৎ
উঠতো ভেসে টলমলানো রোদমুকুরে।
দরগা-দোরে মানৎ রাখা, কুমারীদের
পুণ্যি পুকুর-সব কিছুরই চলন ছিলো,
ছিলো মানে গেরস্থালির
এখানে এই মিশ্র পাড়ায়, বলতে পারি।
কেন এলাম? বৃথাই এলাম।
বেলাশেষের রোদ পড়েছে ভাঙা ভিটের
ফজুল ঘাসে। ফুটোফাটা তোরঙ্গটার
অতীত আছে বোকা-সোকা
দৃষ্টি মেলে, ফতুর ফাঁকা।
তালচটকের ঈষৎ জেদি চঞ্চলতায়
চমকে ওঠে গোছালো এই নীরবতার
কোমল কেশর।
ভাবছি যখন আজকে মৃদু সাঁঝ বাতিটা
কাঁপবে না তো কারুর হাতে,
হঠাৎ তখন ভুঁই-কামড়ি এগিয়ে এসে প্রিয়ংবদা
হলো যেন সানুকম্প
লৌকিকতায়।
ঘুঘু-চরা ভিটেয় তবে বৃথাই এলাম?
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০২ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৬৯ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬১ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ