লোকটা ভারি মজার জানি,
হীরের ঝিলিক চোখে।
আজব দেশে ফেরি-অলা,
নাম রেখেছে লোকে।
নেইকো চুড়ি, চুলের ফিতে,
নেইকো খেল্না কিছু।
খালি হাতে ঘুরছে সদা,
লোক নিয়েছে পিছু।
কোন্ খেয়ালে দেখায় শুধু
শূন্য হাতের খেলা!
তারই টানে জুটছে সবাই,
ছুটছে সারাবেলা।
পয়সা ছাড়াই বিলায় কী-যে,
হয় না কিছুই দেরী।
নয়কো মোতি, নয়কো পুঁতি
স্বপ্ন করে ফেরি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন