অনেকদিন যাবত চিলেকোঠা বিষয়ে একটি ধারণা
লালন করছি। দূরের আকাশে মেঘেদের কোলে কোথাও
যদি আমার নিজস্ব একটা চিলেকোঠা থাকতো
তা হলে কী ভালোই না হতো। সেখানে কিছু চমৎকার
সময় কাটানোর জন্যে যখন তখন
চলে যেতে পারবো; কোনো সিঁড়ির প্রয়োজন হবে না,
ব্যবহার করতে হবে না বায়ুযান। আমার সেই চিলেকোঠায়
নিষিদ্ধ হবে খবরের কাগজ, থাকবে শুধু বই আর ক্যাসেট প্লেয়ার।
চিলেকোঠায় হাত নেড়ে গালিবের ধরনে ডেকে আনবো কবিতাকে,
কোনো কোনোদিন তুমি আসবে হাওয়ায় আঁচল উড়িয়ে,
বসে গল্প করবে আমার সঙ্গে, ইচ্ছে হলে গান গাইবে
কিংবা কিছু না বলে আমার বুকে মাথা রেখে দেখবে কালপুরুষ
আর আমি তোমার চুল নিয়ে খেলা করবো। কখনো নীল পাখির
গানের সুরে ভেসে আমরা কবিতার শীশমহলে পৌঁছে যাবো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আরুসী জাহান
শুভ জন্মদিন! 🎈
জহির রায়হান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী