সকলের মধ্যেই কিছু না কিছু গোপনতা থাকে-
নেত্রপাতে কারো, কারো মগজের কোষে, অন্ত্রপুঞ্জে,
শোণিত প্রবাহ্নে নববধূর দৃষ্টির মতো খুব
সংগোপনে গোপনতা ব’য়ে যায় সারা দিনমান।
গোপনতা ঘাতকের মারণাস্ত্র ডাগর আঁধারে,
কখনো প্রবল উত্তেজক স্রাব সত্তাময় আর
গোপনতা হিংস্র শ্বাপদের অগোচরে নম্রপ্রাণ
নিরীহ প্রাণীর জলাশয়ে অবতরণ যেন বা।
কবিরও সম্পদ বটে অফুরান, যখন আড়ালে
সে হাঁটে একাকী মনে বনভূমি, জনপদ নিয়ে,
পারস্পর্যহীন কত বস্তুতে বস্তুতে যোগাযোগ
রচনায় অনলস। গোপন্তা চুমু খায় তাকে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী