কবিতা - হাঘরে শামসুর রাহমান সোমবার, ২৪ জুন ২০২৪ ছড়া দালান ভরা এই শহরে এক যে ছিল হাঘরে। সারি সারি বাড়ির দিকে থাকত চেয়ে হাঁ করে। থাকার মতো ঘর ছিল না ঘুরত পথে আহা রে! ভাবত ব’সে যায় না থাকা বনে কিংবা পাহাড়ে? এই শহরে সবাই বলে ‘এখান থেকে হটো রে’। তাই বুঝি সে থাকতে গেল গাছের ফাঁকা কোটরে। ♥ ০ পরে পড়বো ২২৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন