হঠাৎ করে মাঝে মধ্যে
একটা কিছু ঘটে গেলে,
একটা কিছু কেমনতরো,
তখন আমার হয় যে যেতে
সব কিছু হায় ফেলে টেলে।
চক্ষু-পুকুর সকাল নিয়ে
শাপলা সমেত, ফচ্কে পাখির
শিসটি নিয়ে
টলমলালে, মন্দ তো নয়
জীবনযাপন, দিব্যি বুঝি।
হঠাৎ করে ঘোর বিহানে
একটা কিছু যায় তো ঘটে।
তখন আমার হয় যে যেতে
সব কিছু হায় ফেলে টেলে।
করুণাময় আঁধার তুমি
হঠাৎ সামনে মেলে ধরো
দাবার রঙিন ছকটি ওহে।
তোমার কাছে থাকে জমা
সপ্নটপ্ন অনেক কিছু।
যখন তখন কৃপা করো
চির-নতুন আঁধার তুমি।
পায়ের কাঁটা নিচ্ছো তুলে,
রক্ত ধুয়ে
পথ্য দিচ্ছো সাঁঝ সকালে।
যখন তখন কৃপা করো
চির নতুন আঁধার তুমি।
হঠাৎ করে আঁধারজোড়া
প্রহর ছিঁড়ে
একটা কিছু যায় তো ঘটে।
তখন আমায় হয় যে যেতে
সব কিছু হায় ফেলে-টেলে।
জননীগো দুপুর বেলা
জুঁইয়ের মতো ভাত বেড়ে দাও
গ্রীষ্ম তাড়াও পাখা নেড়ে।
জননীগো ইলিশ মাছের
উজ্জ্বলতা ছড়াও পাতে।
হঠাৎ করে দ্বিপ্রহরে
একটা কিছু যায় তো ঘটে!
তখন আমায় হয় যে যেতে
সব কিছু হায় ফেলে-টেলে।
তোমার খেলা খুকুমণি
অনেক রাঙা বড্ড ভালো।
তোমার খেলার সাথী হলে
সত্যি সত্যি বর্তে যাবো।
কিন্তু খেলা ভাঙার আগেই
একটা কিছু যায় তো ঘটে,
তখন আমায় হয় যে যেতে
সব কিছু হায় ফেলে টেলে।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৮৭ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৬৯ বার পঠিত
বাঁচতে দাও
৪১৫৫ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৫৪ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮০ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ