এই যে তুমি, এই যে আমি
ঘুটঘুটি এই অন্ধকারে যাচ্ছি হেঁটে,
জানি না তো কোন্ বিপদে।
আমাদের এই কাফেলাটি কোথায় গেলে
স্বস্তি পাবে? শান্তি পাবে কোন্ ছায়াতে?
পৌঁছলে কোথায় ফুটবে হাসি সবার মুখে?
এখানো তো মাথায়, বুকে, সবার চোখে
ভয়-জাগানো দৃশ্যাবলি কামড়ে ধরে
ঐ তো ছুরি বসছে গলায়, নারীর শাড়ি
নরপশু হ্যাঁচকা টানে ফেলছে খুলে।
আর্তনাদে যাচ্ছে ফেটে সাঁঝের ছায়া,
গাছের সবুজ চোখে ঝরে লালচে পানি।
আমরা ক’জন কোন্ সে কালে ঘুটঘুটে এক
অন্ধকারে পেরুচ্ছিলাম বুনো রাস্তা?
আমাদের সেই কাফেলাটি কোন্ পশুদের
দংশনে, হায়, ছিন্নভিন্ন হয়ে গেলো?
আখের এই আমরা সবাই অস্ত্র দিয়ে
বদলা নিয়ে তাড়িয়ে দিলাম পশুর পাল্কে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ তারেক আনোয়ার
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম