খাটো সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে শহরে হাঁটছি একা,
বুকের ভিতর স্পন্দিত ঢের অলীক কথার ঝাড়।
বড়ো রাস্তায় নেমেছে এখন ভীষণ অন্ধকার,
পার্শ্ববর্তী পথচারীকেও সহজে যায় না দেখা।
চেনা পথ আজ অচেনা ঠেকছে, গা ঘেঁষে দাঁড়ায় ভয়;
চম্কে তাকাই, কে যেন অদূরে সজোরে কড়াটা নাড়ে।
নীল পাহাড়ের অগম চূড়ায় নয়,
নয়কো অনেক হাঁস-ঝলসিত প্রাচীন হৃদের ধারে,
ল্যাম্পোষ্টের চূড়ায় লগ্ন একজন কালো লোক
হাতে নিলো তুলে এলোমেলো কিছু ইলেকট্রিকের তার।
আঁধারে দোকান, রাস্তা, মানুষ, যান, সব একাকার-
যেন কে ডাইনি নাড়ছে পাচন তেপান্তরের পারে!
একটু পরেই বড়ো রাস্তায় পাচন অন্ধকারে
কালো লোকটার যাদুকাঠিতেই ফুটলো আলোর চোখ,
যেমন হঠাৎ বিপুল সাড়ায় কবির অধীর মনে
না-লেখা কবিতা চোখ মেলে চায় নিবিড় উন্মীলনে।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০২ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৭০ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬২ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ