কেউ কেউ দ্যাখে দূর নীলিমায় ঝুলন্ত রেস্তোরাঁ।
কেউ কেউ সিঁড়িহীন সিঁড়ি বেয়ে উঠে যায় আর
প্রবাল-চেয়ারে বসে। এঞ্জেলের উজ্জ্বল পাখার
মতন টেবিলে আছে এটা সেটা আর মেঝে-জোড়া
অভ্রের কার্পেট। একদিন অপরাহ্নে আনকোরা
স্বপ্ন নিয়ে সেখানে ছিলাম আমরা, তুমি আর আমি-
আমার অধীর ওষ্ঠে চুম্বনে ছড়ালে অস্তগামী
সূর্যের সৌন্দর্য তুমি। ছিলো চাদ্দিকে নৈঃশব্দ্যে মোড়া।
নীলিমায়বৃত সে রেস্তোরাঁয় কিছুক্ষণ পরে, শোনো,
হে দয়িতা, তুমি ছাড়া আর কিছুই পড়েনি চোখে;
সর্বব্যাপী শূন্যতায় তোমার গহন চক্ষুদ্বয়
যেন বা যমজ দ্বীপ-আমার নিবাস দুঃখ-শোকে
এবং আনন্দে চিরদিন। অকস্মাৎ কী-যে হয়
কাক-তাড়ুয়ার তীক্ষ্ম হাসি বুকে বাজে ঘন ঘন।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০৩ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৭০ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬২ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ