এখন এ মধ্যরাতে মনে রেখো ধ্বনি বেজে ওঠে
সারা চরাচরে; শাখাচ্যুত পাতা গাছের উদ্দেশে
বলে, মনে রেখো, সমুদ্রের ক্ষিপ্র ঢেউ তটে এসে
চুর্ণ হয়ে প্রতিবার আমাকে ভুলো না বলে ছোটে
আবার পিছনে। গোধূলির নিঃসঙ্গ আকাশ চোখে
অস্তরাগ মেখে করে উচ্চারণ আসন্ন রাত্রির কানে,-
মনে রেখো, মনে রেখো, জাগে ভোরের পাখির গানে,
বিদায়ী মুহূর্তে কম্পমান প্রেমিকের অন্তর্লোকে।
যতই বাজুক গাঢ় মনে রেখো ধ্বনি জলে-স্থলে,
তবু আমি কোনোদিন জানাবো না করুণ মিনতি
তরুণী তোমার কাছে, বলবো না আর্তস্বরে জলে
ভাসিয়ে দুচোখ, মনে রেখো। যদি তুমি মন থেকে
ক্ষ্যাপাটে শিল্পীর মতো মুছে ফেলো আমাকে, বিবেকে
বাধবে কি? অকস্মাৎ থেমে যাবে পৃথিবীর গতি?
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৮৭ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৬৯ বার পঠিত
বাঁচতে দাও
৪১৫৯ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৫৪ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮১ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ