যখন আমার কাছ থেকে চলে যাও তুমি হায়,
আমার হৃদয়ে ক্রূদ্ধ বাজ পাখি সুতীক্ষ্ম চিৎকারে
দীর্ণ করে দশদিক, নখের আঁচড়ে বারে বারে
কুটি কুটি ছেঁড়ে শিরাপুঞ্জ, কী ব্যাপক তমসায়
অন্তর্গত পুষ্পাকুল উদ্যান ভীষণ ডুবে যায়।
যখন আমার কাছ থেকে সরে যাও, বন্ধ দ্বারে
মাথা কোটে একজন অন্ধলোক, খাদের কিনারে
অত্যন্ত বিপজ্জনকভাবে হাঁটে একা, অসহায়।
তবু তুমি চলে যাও দূরে তোমাকে যেতেই হয়,
যেমন আকাশ ছেড়ে পাখি প্রত্যাবর্তনের সুর
উন্মুক্ত ডানায় নিয়ে। আমার তো সর্বক্ষণ ভয়-
কখন হারিয়ে ফেলি অকস্মাৎ তোমার মধুর
স্পর্শ, কণ্ঠস্বর, তুমি আসবে না, তবু এ হৃদয়
তোমাকেই ডেকে যায়, ডেকে যাবে বিষণ্ণ দুপুর।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৮৭ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৬৯ বার পঠিত
বাঁচতে দাও
৪১৫৯ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৫৪ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮১ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ