অমন যমজ আলো মিলে যাবে তারাস্রোতে? নাকি
নাছোড় থাকবে লেগে দেয়ালে, ল্যাম্পোস্টে সারাক্ষণ
অথবা সাইনবোর্ডে নেবে খুঁজে অর্থের স্পন্দন
কোনো শুকনো অন্ধকারে? এই অবেলায় চেয়ে থাকি
যমজ আলোর দিকে বুকে নিয়ে বিপুল বৈশাখী।
পথ চলি পুনরায়; তলোয়ার মাছের মতন
একটি শরীর চোখে ভাসে, আমাকে অনুসরণ
করছে দু’টি চোখ ধুলো-সমুদ্রের, আমি দৃষ্টি ঢাকি।
আমার প্রস্থানরত পিঠ ফুঁড়ে সেই চক্ষুদ্বয়
ছিটকে পড়লো দূরে মার্বেলের মতো। শাদা ভয়
জুড়ে রয় সত্তাময়। মাড়িয়ে যাবো কি যুগ্ম আলো?
যখন চিলেকোঠায় ফিরে রতিমগ্ন, মনে হয়-
শয্যাসঙ্গিনীর দু’টি চোখে কামনার কী ধারালো
পূর্ণিমা; চকিতে তারই চোখে ভিন্ন চোখ, মৃত্যু-কালো।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৮৭ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৬৯ বার পঠিত
বাঁচতে দাও
৪১৫৯ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৫৪ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮১ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ