ছুটছি, ছুটছি,
প্রাণপণে দৌড়ে যাচ্ছি জানি না কোথায়।
গন্তব্য যে খুঁজে নেবো সুস্থির মাথায়
তেমন সুযোগ নেই এবড়ো এই পথে।
আমাকে পালাতে
হবে, শুধু এইটুকু জানি। পায়ে যত
কাঁটাই বিঁধুক জাঁহাবাজ লোকদের
পাশব পাঞ্জার চাপ থেকে দ্রুত চলে যেতে হবে।
এইটুকু জানি
আমি একা নই, আরও আরও অনেকেই
আছে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে।
আমার মতোই ওরা অন্ধকারে আলো দিতে চায়।
কেউ কেউ আজ
জালিমের কণ্টকিত জালে মৃতপ্রায়।
অনেকে আমার মতো বনবাদাড়ের
ঝোপঝাড়ে, পতিত গুহায় ফলমূল খেয়ে থাকে।
মাথাভরা দীর্ঘ
বুনো চুল, বেয়াড়া সুদীর্ঘ দাড়ি মুখে
আমাকে কিম্ভূতকিমাকার বানিয়েছে।
জ্বালাতে মুক্তির আলো এই মতো জীবন আমার।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০২ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৭০ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬২ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ