ভাঙা একটা দেয়ালে
কী জানি কী খেয়ালে
বসল এসে কাক।
ক্ষুধায় কাতর ছিল সে,
হঠাৎ তাড়া দিল কে?
মৌমাছিরই ঝাঁক?
মৌমাছি তুই উড়ে যা,
ভাঙা দেয়াল ঘুরে যা,
কাকটা বসে থাক।
সারা দুপুর কাঁপিয়ে
শহরটাকে ছাপিয়ে
উঠছে কাকের ডাক।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি