বিকেলবেলা প্রজাপতির ওড়াউড়ি
দেখতে আমার ইচ্ছে হয়,
শীত-সকালে চুপটি ক’রে উনুনে হাত
সেঁকতে আমার ইচ্ছে হয়,
রাতের বেলা রুপোর বুটির মতো তারা
গুনতে আমার ইচ্ছে হয়,
ভেলায় ব’সে মেঘনা নদীর ভাটিয়ালি
শুনতে আমার ইচ্ছে নয়,
দুপুরবেলা মাঝপুকুরে সাঁতার কেটে
ভাসতে আমার ইচ্ছে হয়,
কাঠবিড়ালি এলে হঠাৎ খিলখিলিয়ে
হাসতে আমার ইচ্ছে হয়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি