আয়রে আয় টিয়ে,
খুকুমণির বিয়ে।
সোনার মাদুর পেতে
লংকা দেব খেতে।
আয়রে টিয়ে ছুটে,
ছোলা খাবি খুঁটে
টুকটুকে ঠোঁট দিয়ে।
লাল জুতুয়া প’রে
বর আসবে ঘরে।
হেই টিয়ে তুই দাঁড়া,
লেজের ডগা নাড়া
বরের কাছে গিয়ে।
বরের মাথা খালি,
বাজা সবাই তালি।
কানতো বরের কুলো,
টোপর নিল হুলো-
কী ক’রে হয় বিয়ে?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি