স্ফটিক সকালবেলা সে কী জন্ম কান্না দশদিক
জাগানো আমার
এবং কৈশোরে কোনো এক দ্বিপ্রহরে
আমার নেহার
বোনকে হারিয়ে বুকফাটা চিৎকারে আকাশটিকে
চিনেমাটি বাসনের মতো খানখান
করে দিতে গিয়ে ক্লান্ত হয়ে
ঘুমিয়ে পড়েছিলাম সবার অলক্ষ্যে সন্ধ্যেবেলা।
যৌবন আমিও গলা ফাটিয়েছি মিছিলে মিছিলে
আর বর্ণমালাকে কী ক্ষিপ্র মুড়ে ঘৃণা
আর অঙ্গীকারে
দিয়েছি পরায়শ ছুড়ে শক্রর শিবিরে। এতদিনে
বড় ধ’রে এসেছে আমার গলা, প্রায়
বুজে গেছে পানা পুকুরের
মতো, আমি চাই
এখন আমার কণ্ঠে উঠুক নিছক বেজে কোমল গান্ধার।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০৩ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৭০ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬২ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ