সে রাতে ছিলেন তিনি মাইফেলে। আশি বছরের
ম্লান খড়কুটো তাঁর সমগ্র সত্তায়।কী উদাস
চক্ষুদ্বয়, শিরাপুঞ্জে বয় মাঘ, শুধু দীর্ঘশ্বাস
ঘিরে রয় তাঁকে; দেখছেন ঘরে ঝাড় লণ্ঠনের
শোভা নেই; মনে পড়ে, বাইজীর ব্যস্ত নূপুরের
মতো বেজেছিলো কত প্রহর এবং বারোমাস
ছিলো বেনো সুরের নক্শায়! অন্য নিবিড় আকাশ
চকিতে উঠতো জেগে আড়ালে ধামার, খেয়ালের।
ঈষৎ নোয়োনো মাথা তুলে প্রতিপক্ষ শূন্যতার
মূক পটে আঁকলেন উদারার গান্ধার মধুর-
তখন বাইরে অমাবস্যা, ঘরে অঝোর পূর্ণিমা।
দেখি না পাঞ্জবি কিংবা কালো মখমলের টুপি তাঁর,
এমন কি চোখ-মুখ। এখন তো নিজে তিনি সুর,
শুধু সুর, অজর তরুণ এক, লুপ্ত সব সীমা।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৮৭ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৬৯ বার পঠিত
বাঁচতে দাও
৪১৫৯ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৫৪ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮১ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ