মেঘের নীল ইজিচেয়ারে শুয়ে ভাবি
জীবন নয় নেশাখোরের মাতলামি।
অথবা নির্বোধ তর্ক নয় কোনো,
জীবন স্পন্দিত মহৎ রূপাভাসে।
হাতের মুঠো ভরে সূর্যোদয় নিয়ে
মামুলি নক্সায় স্বর্গ পেতে চাই।
অথচ সময়ের সখ্য চেয়ে আজ
কালের কলহের অন্ত নেই দেখি।
সময় উৎকোচ নিয়েছে মানবের,
অন্ধকারে তবু উধাও অমরতা।
জ্ঞানীকে জনরব ব্যঙ্গ করে বলে
জীবনে জটিলতা থাকবে চিরদিন!
ভাবনাগুলি যেন রঙিন কটি বল,
অন্ধকারে যেতে খেলতে ভালোবাসি।
নষ্ট পৃথিবীকে জানিয়ে সাধুবাদ
কখনো নির্জন মনের দ্বীপে যাই।
নিয়তি বিবর্ণ প্রাচীর থেকে বলে
শূন্যতায় ফুল ফোটাতে চেয়ে সব
সুখকে অকাতরে জলাঞ্জলি দিবি?
তবু কি দেখা পাবি অন্তে মিনারের?
ঘটনারণ্যের কালোয় মুখ ঢেকে
আমিও ভৌতিক হরিণ হয়ে যাই।
বর্তমান কাঁপে চূর্ণ দর্পণে,
ব্যাধেরা হননের নেশায় অস্থির।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৮৭ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৬৯ বার পঠিত
বাঁচতে দাও
৪১৫৫ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৫৪ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮০ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ