মৃত্যুর বাড়িতে ছিলো লোকজন, ছিলে তুমি-
ফিসফাস, আয়াতের সুর লোবানের ঘ্রাণময়
ধোঁয়ার মতন উড়ছিলো খুব পেঁচিয়ে পেঁচিয়ে,
চাটাই অপেক্ষমান বারান্দায়, নিশ্চুপ বরফ।
দেখি, দরজায় তুমি। তোমার হৃদয় শোকভূমি,
যেন জনহীন দ্বীপ, থেকে গেছে এখানে সময়,
হঠাৎ পাশের ঘরে শিশু ওঠে বিষম চেঁচিয়ে,
দেয়ালে দেয়ালে মৃত্যু লেখে কত অদ্ভত হরফ।
মৃত্যুর বাড়িতে মৃত্যু শুয়েছিলো খাটে কি একাকী।
তোমার চুড়ির শব্দ বাজে, তার খুলি ফুঁড়ে জাগে
রজনীগন্ধার গুচ্ছ, তোমার দৃষ্টির ঝরনা তার
নিঃস্পন্দ শরীরে আনে চাঞ্চল্য বিস্মৃত নগরীর।
মৃত্যুর বাড়িতে আমি তোমার দিকেই চেয়ে থাকি,
শোকের আড়ালে মন কী রহস্যময় অনুরাগে।
প্রেমিকের প্রেতাত্মার মতো একা ঘোরে বারবার
তোমাকেই ঘিরে, গায় গান, মৃত্যু পাথর-বধির।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০২ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৭০ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬১ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ