কোত্থেকে এলেন তিনি? কন্টকিত দুঃস্বপ্ন-দুনিয়া
থেকে না কি? যেন এ শহরে প্রবেশের ছাড়পত্র
পান নি এখনো কিংবা পেলেও জরুরি সে দলিল
হাতছাড়া হয়ে গেছে। খুঁজছেন শ্যামা ও মুনিয়া,
খুঁজছেন খরগোশ ফের কি সব দু’চার ছত্র
আওড়ান, বোঝা দায়। কখনো-বা ইতস্তত ঢিল
দেন ছুঁড়ে, গায়ে তাঁর শতচ্ছিন্ন অদ্ভুত পিরান,
পদযুগ নগ্ন ধূলিম্লান। পিরানের ভাঁজে ভাঁজে,
দ্যাখে পুরবাসী, ঝলসিত কী যে নক্ষত্রের মতো
সর্বক্ষণ। গাত্রাবাস আমোদিত অনেক বিরান
প্রান্তর এবং জলাভূমির প্রাচীন গন্ধে। বাজে
শরীর বীণার মতো; মুকুট শোভিত সমুন্নত
মাথা তাঁর। ব্যবসায়ী, ফড়ে, হা-ঘরে, চাকুরে
লোলুপ তাকিয়ে থাকে; উদাসীন তিনি যান দূরে।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৭১ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৫৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৩৫ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৪৭ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৭৬ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ