নিজেকে বন্ধক তুমি রেখেছো মৃত্যুর কাছে, ফলে
মৃত্যুর শিয়রে নিত্য জমে
তোমার হাতের ফুল। অথচ অদূরে, একজন
দাঁড়িয়ে তোমাকে লক্ষ্য করে অগোচরে প্রায়, বলা যায়,
প্রত্যহ, যেমন
খগোলাবিজ্ঞানী নক্ষত্রের
গহন রাত্তিরে; ফিরে যাও নিজের নিবাসে একা
তোমার শাড়িতে চোরকাঁটা লেগে থাকে,
মৃত্যুর প্রচ্ছন্ন গন্ধ রুয়ে দেহমনে বিষাদের
বীজ, তুমি ফসলের প্রত্যাশায় থাকো অহর্নিশ।
বীজ নষ্ট হতে থাকে ক্রমাগত, বরং ভেতরে
ডেকে নাও তাকে,
যে দাঁড়িয়ে আছে হিমেল বাহিরে, যার
হৃদয়ে মন্দিরা বাজে, লাগাতার বৃষ্টির পরের
ঝকমকে রৌদ্রের আবীর
বিশদ ছড়ানো থাকে বেনারসী শাড়ির ধরনে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী