আজাড়া কথায় কাজ কি তোমার? এক্ষুণি সরে পড়ো।
নয়তো সবাই চেঁচাবে বড্ড, সভাই পণ্ড হবে।
বরং তুমিও ইক্চি বিক্চি কথা দিয়ে করো মাৎ,
মগজে সবার আহোশা ছাড়াও, বাহবা কুড়াও বেশ।
আমের বাগানে খেজুরের চাষ, কার কী বা এসে যায়।
সকাল-সন্ধ্যে অতীতের ভূত মাথায় দিচ্ছে চাটি?
জীর্ণ যুগের আস্তাবলেই সহিস সেজেছে যারা
তাদের সঙ্গে কানাঘুষো করো, গোপনে পাকাও ঘোঁট।
নিত্য নতুন থিসিসের কালি আকাশের মুখ ঢাকে,
গ্রাম-শহরের জড়োসড়ো লোক সামনে পায় না পথ।
পেছনে হাঁটার হুকুম রটায় বারোয়ারী মেগাফোন,
ভুয়ো বুলবুলি খেয়ে যায় ধান-কেউবা সাফাই গায়।
ভাবছো বৃথাই, কী সে বোকা তুমি, বেখাপ্পা এক লোক।
টিকে থাকবার শিখে নাও চাল, যত্নে ভিজাও চিঁড়ে
নইলে কালের জোয়ার ভাটায় হালে পাবে নাকো পানি,
মুঠোয় শুধুই তাল তাল কাদা উঠবে হরেক দানে।
স্বদেশের মাটি মহাজনদের চক্ষে লাগে না ভালো,
করবে কী তুমি বিদেশী বালির শোভায় জুড়োলে চোখ?
ভালো-মন্দের পুরোনো ফ্যাঁকড়া আগাগোড়া বাদ দাও,
বেলা ফুরোবার আগে মেনে নাও ফড়েদের ইক্তারি।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৮৭ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৬৯ বার পঠিত
বাঁচতে দাও
৪১৫৯ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৫৪ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮১ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ