বসেছিলাম লেখার টেবিল-ঘেষা
অনেকদিনের পুরনো চেয়ারে। হঠাৎ চোখ
পড়লো কিয়দ্দূরে রোদ পোহানো
নিঃসঙ্গ ঢের ক্ষয়ে-যাওয়া
একটি জুতোর দিকে। কেমন যেন
মায়া লাগলো। কার জন্য?
আবার দৃষ্টি ছুঁলো হাতে-রাখা আধ-পড়া
বইটির পাতায়, মন বসলো না। দৃষ্টি গেলো পুরনো,
বেখাপ্পা জুতোর দিকে। এক লহমায় কী মনে হলো
নিজের চেহারা দেখলাম আয়নায়। চমকে
উঠি রোদ-পোহানো, ক্ষয়ে-যাওয়া
জুতোর সঙ্গে আমার মুখের মিল দেখে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সুনীল গঙ্গোপাধ্যায়
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম