নয়না তার জন্মদিনে
নিয়ে অনেক সাথি
একটি ফুঁয়ে কেকের ওপর
নেভায় মোমের বাতি।
ছোট্র মেয়ে নয়না তার
ঠোঁটে জ্বালে হাসি,
হাসি দেখে দাদুর মনে
বাজে মধুর বাঁশি।
বলেন দিদা, ‘জন্মদিনে
বলো তো কী চাও?’
নয়না কয় ‘আকাশ থেকে
চাঁদটা এনে দাও’।
কাগজের এক চাঁদ বানিয়ে
দাদু বলেন, ‘নাও’।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি