কখনো কখনো কারো কারো চোখে থাকে খুব ঘোর;
বিশেষত দর্পণের সম্মুখে দাঁড়ালে কান্তিমান যুবা আর
রূপসী তরুণী বশীভূত হয় দর্পের এবং
তারা ভুলে যায় সময়ের আবর্তনে
দর্পণ দর্পেরই গোর। যে যুবক সুখে
প্রত্যহ কামায় দাড়ি, মুখ ধোয়া সুগন্ধি সাবানে,
গুন গুন গান গায়, ঘন চুলে চালায় চিরুনি
দর্পণের সম্মুখে দাঁড়িয়ে, প্রীত হয় ক্ষণে ক্ষণে,
ভাবীকালে সে-ই একদিন
একটি বিরলকেশ মাথা, হৃতকান্তি, লোলচর্ম
মুখ দেখে আঁৎকে ওঠে। ভয় তাকে হঠাৎ গ্রেপ্তার
ক’রে ফেলে। দর্পণকে যৌবনের করুণ কবর
ভেবে স’রে আসে, মুখ ঢাকে মনস্তাপে।
অথচ যখন তার জন্মদিনে যৌবনের ঝলকের মতো
তাজা রোদ বেজে ওঠে কবিতার ধূসর খাতায়,
জীবনের শেষ বাঁকে এসে দ্যাখে
সে এক অতুলনীয়া নারী তাকে হৃদয়ের বাণী
বাজিয়ে বরণ করে, তখন বয়েসী জন্মদিন
অপরূপ তরুণ দেয়ালি, বেঁচে থাকা এক অনন্য উৎসব।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
এ কে দাস মৃদুল
শুভ জন্মদিন! 🎈
ক্ষুদ্রলেখক মোঃ রাকিবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী