সে, আমার ছেলে, আজো পারে না বলতে কোনো কথা
কিছুতেই; শব্দাবলি পাখির ছানার মতো শুধু
ক্ষীণ ডানা ঝাপটায়। জিভে তার রাজ্যের জড়তা
জুড়ে থাকে সারাক্ষণ, শব্দের জগত করে ধু-ধু
অবিশ্বাস্য শূন্যতায়। কখনো কথায় ঝলমল
মরীচিকা চোখে তার আশার ঝালর বুঝি আনে।
দেখি কিছু ঠোঁট নড়া, নিমেষেই ব্যর্থতায় টল-
টলে চোখে নামে ছায়া। মগজের অরূপ বাগানে
মধ্যে-মধ্যে বুলবুলি গায় গান, অথচ সে-গান
কণ্ঠের ধূসর পথে কেবলই হারায় দিশা। আর
দশজন ছেলেমেয়ে যখন ফোটায় অফুরান
কথার বিচিত্র খই, তখন সে ব্যর্থতায় ভার
বয়ে ক্লান্ত, চেয়ে থাকে তাদের মুখের দিকে কী-যে
ভয়ানক স্তব্ধতায়। এই স্তব্ধতার পরিচয়
কিছু জানি;বহুবার গভীর রাত্তিরে আমি নিজে
হয়েছি ভীষণ বিদ্ধ শব্দহীনতার দাঁতে। ভয়,
তখন আমার বড়ো ভয় করে আর হাতড়ে মরি
ক্ষমাহীণ শূন্যতায় কবিতার কতো নিরুদ্দেশ
শব্দাবলি। ছেলেটাকে বুকে নিবিড় জড়িয়ে ধরি,
বলি তাকে, “তুইতো আমার সেই প্রতিশ্রুত দেশ।“
যখন ঘুমায় খোকা, ডুবে যায় আরো বেশি আরো
শব্দহীনতায়, তখন নিঃশব্দে যাই তার কাছে।
আমার দুচোখ ভেজে, গাঢ় অন্ধকারে যেন কারো
কবরের পাশে আমি শোকাহত। সে ঘুমিয়ে আছে।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০২ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৭০ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬২ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ