ঘাসের নিচের সেই বিষাক্ত সাপকে ভালোবাসি,
কেননা সে কপট বন্ধুর চেয় ক্রূর নয় বেশি।
ভালোবাসি রক্তচোষা অন্ধ বাদুড়কে,
কেননা সে সমালোচকের চেয়ে ঢের বেশি অনুকম্পাময়।
রাগী বৃশ্চিকের দংশন আমার প্রিয়,
কেননা সে দংশনের জ্বালা অবিশ্বাসিনী প্রিয়ার
লাল চুম্বনের চেয়ে অধিক মধুর।
আমি কালো অরণ্যের সুকান্ত বাঘকে ভালোবাসি,
কেননা সে একনায়কের
মতো কোনো সুপরিকল্পিত
সর্বগ্রাসী শক্রতা জানে না।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী