মানুষ যাবে না কেন মানুষের কাছে? দেখা হলে
চায়ের আসরে, পথে, পার্কে কিংবা বিমান বন্দরে
কেন পরস্পর মেলাবে না হাত? মানুষ তো নদী,
গাছপালা, পাখি আর যন্ত্রের নিকট যায় আর
সূর্যাস্তের ছোপলাগা টিলায় দাঁড়ায় মাঝে-মাঝে।
তা’হলে মানুষ কেন ফিরিয়ে রাখবে মুখ শুধু
মানুষের থেকে? কিছু মানবিক ঘ্রাণের জন্যেই
পরস্পর করে মেলামেশা সব বিচ্ছিন্ন মানুষ।
প্রত্যহ ক’জন মানুষের কাছে প্রকৃত পৌঁছুতে
পারি, বলা মুশকিল। তিনজন চোরাকারবারি
সুস্নিগ্ধ ফুলের তোড়া হাতে নিয়ে হাত কী নিপুণ
বাড়ায় আমার দিকে, চারজন কালোবাজারির
আংটির চমক চোখে দ্যায় জ্বেলে অলীক দেয়ালি,
আমার টেবিলে আনে তড়িঘড়ি চা করে এক খুনি।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০২ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৬৯ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬১ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ