যেন সব কালো মানুষের এক আলাদা আকাশ,
ওদের রোদের রঙ কালো আর নিত্য যে-বাতাস
চালায় তাদের তপ্ত বুকের হাঁপর যেন কালো
তা-ও; বুঝি তাই মেমফিসে প্রশান্ত চোখের আলো
দপ্ নিভে গেল তাঁর। সুবিশাল প্রেইরীর মতো
বিস্তুত উদার বুক ভাসলো নিমেষে রক্তে। নত
মুখে দ্যাখে আমেরিকা-জবার মতোই তাঁর খুন
ঝরে সেই হোটেলের বারান্দায়। সুনিশ্চিত ঘুণ
ধরে গেছে নিবার্টির পাদপীঠে, নইলে কেন আজ
মার্টিন লুথার কিং লুটোন নিহত? জাঁহাবাজ
ঘাতকের থাবা কেন কম্পমান নিশ্চিত প্রহরে?
কেন অহিংসার মুখ ঢাকা পড়ে অসিত কাপড়ে?
মিশিয়ে মার্কিনী স্বপ্নে আপন সত্তার স্বপ্ন তিনি
দেখালেন বাঁচবার পথ, পর্বতে দাঁড়িয়ে ঋণী
করলেন মানুষকে। ভবিষ্যের দিকে মুখ রেখে
হৃদয়ের খুব কাছে ওদের নিলেন হেসে ডেকে
সোনালি ভূগোলময় ভ্রাতৃত্বের প্রতিশ্রুত দেশে
অচিরে পৌঁছুনো যাবে বলে। লাঞ্ছিতের কাঁধ ঘেঁষে,
ত্যাগে, প্রেমে করেছেন অগণিত হৃদয় শাসন,
যদিও ছিল না রাজদণ্ড, মুকুট কি সিংহাসন।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৭১ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৫৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৩৫ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৪৭ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৭৬ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ