আজও দেখি আমাদের মর্ত্যলোকে রাত্রির আকাশে
খণ্ডিত রুলির মতো চাঁদ জেগে ওঠে দ্বিধাহীন,
এবং রজনীগন্ধা ফোটে কোনোখানে। বহুদিন
আসেনি এমন রাত ভর করে মধুর বাতাসে,
হয়তো এমন রাতে কবিতার লগ্ন ফিরে আসে
বৃত্তাবদ্ধ এ-জীবনে। বস্তু-গাঁথা দেউলে, কঠিন
জীবন ক্ষণিক স্বপ্নে হয়ে ওঠে স্নিগ্ধ, অমলিন;
উন্মুখ সত্তায় শুধু রজনীগন্ধার ঘ্রাণ ভাসে।
আজ রাতে রজনীগন্ধার ঘ্রাণ করেছে উন্মন,
অধীর আমাকে আর মদির সৌরভে মনে পড়ে
একদা তোমার মায়া-স্পর্শে আমার প্রাক্তন মন
পাপড়ি মেলেছিল দু’দিনের জ্যোৎস্নার দুরন্ত ঝড়ে
অলীক পদ্মের মতো। আজ শুধু স্মৃতি-রোমন্থন
সম্বল আমার এই তুমিহীন ব্যথাদীর্ণ ঘরে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী