এইতো দেখছি দিব্যি টব আলো করে আছো আর
তন্বী ডাল নড়ে চড়ে; অনবোলা পাতার বাহার।
উপরন্তু কী খেয়ালে সুঘ্রাণ বিলাও মাঝে-মাঝে;
যখন দাঁড়াই এসে বারান্দায় কাজে কি অকাজে
অথবা চেয়ার টেনে বসি, দেখি দিয়েছো বাড়িয়ে
চিকন সবুজ বাহু, যেন যাবে এ-টব ছাড়িয়ে
আকাশের নীলে, ভাবি-কী করে সহজে রাখো
বাতাসের তোড় আর এমন নির্জলা মাটিকুনো
হয়েও কী করে বাঁধো রঙিন বিন্দুর সাঁকো এই
হাঁ করা বেবাক শূন্যে? বারংবার দেখি তোমাকেই
তার মধ্যে, যে তোমার পাতায় বুলোয় হাত, যার
আঁচল আটকে গেলে হঠাৎ কাঁটায়, চমৎকার
নুয়ে পড়ো, যেন যেতে দেবেনা কিছুতে তাকে, বুঝি
তাই আকর্ষণে এত নিবিড় আকুতি। সোজাসুজি
বলি, যারা কুটি কুটি ছেঁড়ে পাতা, তারা বটে পশু
কেননা তোমারও আছে প্রাণ, সাক্ষী জগদীশ বসু।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৭১ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৫৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৩৫ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৪৭ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৭৬ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ