যদি থাকতো আ মরি
বেহদ ন্যাকা পদ্য আর ছৈলছবিলা গদ্যের ছড়াছড়ি,
যদি থাকতো টপ নায়িকার দিলতড়পানো
ফিনফিনে ব্লাউজের পাহারা-টপকানো
উদ্ধত বুকের বাহার, মারদাঙ্গা ফিল্মের নায়কের কেচ্ছা আর
কখনো সখনো জেল্লাদার
কুকুর কিংবা পুষ্পপ্রদর্শনী, রোটারি ক্লাবের ধুম ভোজসভা
অথবা
ঝকমকে অনুষ্ঠানে কর্তাব্যক্তিদের ফিতে-কাটা ইত্যাদি ছবিসম্বলিত
বিলকুল রাজনীতি-বিবর্জিত
প্রতিটি পৃষ্ঠা কিংবা মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রীমহোদয়দের
একতরফা তারিফের
আতরে ভুর ভুর বশম্বদ পুরো চার ফর্মা তাহলেই ছিল সব সিদ্ধ,
হতো না ‘দেশবন্ধু’ কস্মিনকালেও ক্রুশবিদ্ধ!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী