সে-রাতে আমার ঘরে এক ঝাঁক উৎফুল্ল জোনাকি
বললো এসে-একটি কবিতা দিতে এসেছি তোমাকে।
অন্তর্হিত জোনাকির পরে একটি বাদুড় খুব
আনন্দে ঘনিষ্ঠ হয়ে কড়িকাঠে জানালো সস্নেহে-
একটি কবিতা দিতে এসেছি তোমাকে। অনন্তর
একজন মহিলার মুখ জানালায় ফুটে ওঠে,
নীলিমানিমগ্ন সুর তার ভাসে, যেন সমুদ্রের
ফেনাময়ঃ একটি কবিতা দিতে এসেছি তোমাকে।
সেই স্বর ডুবে গেলে কতিপয় প্রাচীন কংকাল
কবরের মাটি ফুঁড়ে, ঘরের দেয়াল ফুঁড়ে এসে
বললো গাঢ়ঃ একটি কবিতা দিতে এসেছি তোমাকে।
অথচ শব্দের দূত ওড়ায়নি তখনো নিশান,
তখনো অদৃশ্য ওরা প্রেতলোকে, জীবাশ্মের মতো
স্তব্ধ, আমি প’ড়ে থাকি এক কোণে, ব্যর্থ অসহায়।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৮৭ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৬৯ বার পঠিত
বাঁচতে দাও
৪১৫৯ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৫৪ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮১ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ