বিশ্বজোড়া অন্ধকারে ধুঁকছে কারা?
কান পাতিনা খবরে।
আলো ছাড়াই দিব্যি জানি দিন চলে যায়,
আমরা থাকি কবরে।
এই যে এখন আমরা যাকে খাচ্ছি কুরে
ছিলেন তিনি সুন্দরী।
মজ্জা মেদের স্বাদের ঘোরে কবর তলায়
অলীক গানের সুর ধরি।
তারই নামে ঊর্ধ্বশ্বাসে লিখেছে কেউ
আধুনিক গীত-গোবিন্দ।
নানা ঢঙের সুবেশ যুবার গুঞ্জরণে
ভরতো মনের অলিন্দ।
বাইরে বটে ঝল্সে ওঠে রোদের জরি,
পাখির গানে গাছ মাতাল।
জীবিতদের বাঁচার ছটায় পাচ্ছে মানে
সপ্ত স্বর্গ, পাঁচ পাতাল।
রোদের জরির ধার ধারি না, পক্ষীকুলের
সুমিষ্ট সুর যাক চুলোয়।
যে রূপসী রোদ পোহাতো, শুনতো যে গান,
এখন সেতো চুপ ধুলোয়।
ভালো তাকে বাসতো যারা, জুটতো যারা
তারই রূপের উৎসবে,
প্রশংসাতেই অষ্টপ্রহর মুখর হতো,
ধরতো তারা খুঁত কবে?
কেউবা তাদের জুয়োয় মাতে, কেউবা এখন
অন্য নারীর শয্যায়।
আশা শুধু তৃপ্তি ভরে মুখ রাখি আজ
এই রূপসীর মজ্জায়।
কবরে তার কেউ নীরবে ফুল রেখে যায়,
মাটি মাতে সৌরভে।
আমরা শুধু বেড়াই নেচে কবর তলায়
শবাহারের গৌরবে।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৮৭ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৬৯ বার পঠিত
বাঁচতে দাও
৪১৫৯ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৫৪ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮১ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ