ঝোপেঝাড়ে ঝল্সে ওঠে, কান্তিমান নর্তক যেমন
মুহূর্তে মুহূর্তে তার স্বচ্ছন্দ গতির নক্সা আঁকে
শূন্যতায়; রূপে তার বদ্লে যায় জলা, কাঁটাবন।
প্রকৃতির রঙ্গালয়ে ভ্রাম্যমাণ, কোনো দুর্বিপাকে
সহজে কাতর নয়। এড়িয়ে ব্যাধের ফলা আর
সাঁপুড়ের তীব্র বাঁশি অস্তিত্ব ডুবিয়ে রাখে সে-ও
নিঃসঙ্গতায়। কখনো বা হয়ে যায় ক্রোধের অঙ্গার,
জ্বলন্ত দুর্বাসা যেন। ভয়ার্ত পাখিটা কে ও? কে ও?’
বলে ত্রস্ত উড়ে যায়।
যদিও সে অতি বিচক্ষণ,
তবু এক ক্রূর ভ্রান্তি পরম শক্রতা সাধে তার।
জঠরে চুল্লির দাহ, কাঁদায় বঞ্চনা; কিছুতেই
ব্যস্ততায় ত্রিসীমায় খুঁজে পায় না শিকার।
দ্বিপ্রহর অমাবস্যা-কালো; কেবলি হারায় খেই
ভ্রান্তির সিমুমে ঘুরে, ব্যর্থতার, রুক্ষ্ম যন্ত্রণায়
চেনেনা নিজেরই মুখ। অকস্মাৎ কার মন্ত্রণায়
মেটাতে সুতীক্ষ্ণ ক্ষুধা নিজেকেই করে সে আহার।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৮৭ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৬৯ বার পঠিত
বাঁচতে দাও
৪১৫৫ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৫৪ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮১ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ