সকল প্রশংসা তাঁর কেননা প্রবল জনমতে
আদ্যিকাল হতে
প্রকৃতই তিনি জানি প্রবীণ ওস্তাদ খেলোয়াড়
এবং ইচ্ছায় তাঁর নিমেষেই হতে পারে গ্রাম কিংবা শহর উজাড়।
পথের বান্ধব বৃক্ষ, লতাপাতা, ঘর-বাড়ি, সরল সড়ক
দেশে কি বিদেশে
লুপ্ত হয় চিরদিন তাঁরই অদৃশ্য নির্দেশে।
রাখেন হাতের পাঁচ মধ্যে-মধ্যে-দুর্ভিক্ষ, মড়ক,
যেমন ঐন্দ্রজালিক আস্তিনের আড়ালে কৌশলে রাখে তাস,
রঙিন রুমাল, ফুল খরগোশ; হতবাক দর্শকেরা চকিতে বিশ্বাস
করে সব, অলৌকিকে দিব্যি মজে, কোনো কিছু করে না পরখ।
সকল প্রশংসা তাঁর, কেননা ইংগিতে তাঁর নামে সর্বনাশ
সোনার সংসারে আর রূপসীর শরীর সহসা হয়ে যায় পচা, গলা মাস।
সকল প্রশংসা তাঁর, করুণা অপার-
বুঝি তাই যুগে যুগে সোৎসাহে পাঠান বিশ্বে জনসন আর সালাজার।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৭১ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৫৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৩৫ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৪৭ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৭৬ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ